1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে রোহানা ভ্যারাইটিজ স্টোরে চুরির ঘটনার ২ দিন পর থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

বন্দরে রোহানা ভ্যারাইটিজ স্টোরে চুরির ঘটনার ২ দিন পর থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে রোহানা ভ্যারাইটিজ স্টোরে দুঃসাহসিক চুরি ঘটনার ২ দিন পর অবশেষে সংশ্লিষ্ট থানায় চুরি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় উল্লেখিত দোকান মালিক শাহ আলম মিয়া বাদী হয়ে গত বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাতে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন । যার মামলা নং- ১৭(৮)২৩ । এর আগে গত মঙ্গলবার (৮ আগষ্ট) রাত সাড়ে ১০টা থেকে বুধবার (৯ আগস্ট) ভোর সোয়া ৪টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পশ্চিম হাজীপুর এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। মামলার তথ্য ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকার মৃত আনোয়ার আলী মিয়ার ছেলে শাহ আলম মিয়া র্দীঘ দিন ধরে উল্লেখিত এলাকায় রোহানা ভ্যারাইটিজ স্টোর নামক মুদি দোকান দিয়ে জিবীকা নিবার্হ করে আসছে। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার (৮ আগষ্ট) রাতে শাহ আলম মিয়া দোকানদারি করে দোকানের পাশে বাড়িতে ঘুমাতে যায়। ওই সুযোগে অজ্ঞাত নামা চোরের দল কৌশলে দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দোকানে রক্ষিত ২২ বস্তা মিনিকেট চাউল, ২ বস্তা চিনি, ৪০ গ্যালেন ৫ লিটার করে পুস্টি সয়াবিন তেল, ৪ বস্তা ২৫ কেজি ওজনের মুশরের ডাল, ১ বস্তা সাত রানী আটা, ১ কেইস বেনসন সিগারেট ও নগদ ৩৪ হাজার ৫’শ টাকাসহ ২ লাখ ৯৩ হাজার ৫’শ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক জানান,মুদী দোকানে চুরি ঘটনায় অজ্ঞাত নামা আসামী করে থানায় চুরি মামলা দায়ের হয়েছে। চোরাইকৃত মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট