1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অজ্ঞাত গাড়ী চাপায় নারী পাগল নিহতের ঘটনায় থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

বন্দরে অজ্ঞাত গাড়ী চাপায় নারী পাগল নিহতের ঘটনায় থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে সড়ক দর্ূঘটনায় অজ্ঞাত নারী পাগল (৫০) নিহতের ঘটনায় থানায় সড়ক দূঘটনা আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৮) আগষ্ট দুপুরে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত নামা গাড়ীর অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১(৮)২৩। এর আগে গত রোববার (৬আগস্ট) রাতে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের দেওয়ানবাগস্থ হিমালয় ফিলিং স্টেশনের সামনে এ দর্ূঘটনাটি ঘটে। দর্ূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত নারী উলঙ্গ মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। মামলার তথ্য সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার রাত ১০টায় কাঁচপুর হাইওয়ে থানার জিডিনং-১৯৭ মূলে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স মহাসড়ক এলাকায় রাত্রিকালিন ডিউটি করার সময় সড়ক দর্ূঘটনার খবর পায়। পরে বিষয়টি উর্ধ্বতন কতর্ৃপক্ষকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত নারী পাগলের উলঙ্গ মৃতদেহ উদ্ধার করে। পরে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য উল্লেখিত র্মগে প্রেরণ করে। পরবর্তীতে পিবিআই নারায়ণগঞ্জ মৃতদেহ সনাক্তের চেষ্টা করে। সড়ক দর্ূঘটনায় মৃতদেহের আঙ্গুলের অস্তিত্ব খুজে না পাওয়ায় অজ্ঞাত নামা মহিলা পাগলের নাম পরিচয় জানা যায়নি। হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, অজ্ঞাত নামা গাড়ীর অজ্ঞাত চালক দ্রুত বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় ৫০ বছরের অজ্ঞাত নামা এক নারী পাগলকে চাপাদিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট