1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রুপগঞ্জের চনপাড়া নারী মাদক ব্যবসায়ী বিলকিস ইয়াবাসহ বন্দরে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

রুপগঞ্জের চনপাড়া নারী মাদক ব্যবসায়ী বিলকিস ইয়াবাসহ বন্দরে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৮’শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুপগঞ্জের নারী মাদক ব্যবসায়ী বিলকিস (৪৭)’কে গ্রেফতার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গ্রেফতারকৃতকে সোমবার (৭ আগষ্ট) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী বিলকিছ বেগম রুপগঞ্জ থানার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের (ব্লকনং-১) এলাকার মৃত আজিজ খাঁ মেয়ে। এর আগে গত রোববার (৬ আগস্ট) বেলা সোয়া ২ টায় বন্দর উপজেলার মদনপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দানকারী ধামগড় পুলিশ ফাঁড়ীর এস আই (নিঃ) হরবিলাস মন্ডল বাদী হয়ে একই দিন রাতে ধৃতর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১০(৮)১৩ । মামলা তথ্য সূত্রে জানাগেছে, ধামগড় ফাঁড়ি পুলিশ জিডি নং-১১৪ মূলে এস আই (নিঃ) হরবিলাস মন্ডলসহ সঙ্গীয় ফোর্স ফাঁড়ি এলাকায় জরুরি ডিউটি করাকালে একই তারিখ দুপুরে বন্দর থানাধীন মদনপুর পুলিশ বক্সের সামনে অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মনদপুরস্থ আলমগীর টেলিকম এর সামনে পাঁকা রাস্তার উপর একজন লোক ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত সঙ্গীয় ফোর্সসহ মনদপুরস্থ আলমগীর টেলিকম এর সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে উল্লেখিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট