1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চোর সন্দেহে ৪ যুবক আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে চোর সন্দেহে ৪ যুবক আটক-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ চোর সন্দেহে ৪ যুবককে আটক করেছে বন্দরে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার চিড়াইপাড়াস্থ নন্দন কানন এলাকার কামাল হোসেন মিয়ার ছেলে কাজল মিয়া (৩০) একই উপজেলার গকুলদাসেরবাগ এলাকার জাকির মিয়ার ছেলে আব্দুল মতিন (২৯) একই এলাকার মোবারক ভান্ডারী ছেলে সোহেল মিয়া (৩০) ও একই এলাকার মৃত আইয়ুব আলী মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪০)। আটককৃতদের শুক্রবার (৪ আগষ্ট) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার গকুলদাসেরবাগ এলাকা থেকে উল্লেখিতদের চোর সন্দেহে আটক করে পুলিশ।
থানা তথ্য সূত্রে জানাগেছে, কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলিইসলামসহ সঙ্গীয় ফোর্স গত বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার গকুলদাসেরবাগ এলাকায় টহল ডিউটি করার সময় গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরা করার সময় চোর সন্দেহে উল্লেখিত ৪ যুবককে আটক করে। পরে আটককৃতদের যাচাই বাছাই করে পুলিশ আইনের ১৫১ ধারায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট