1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা থানা বিএনপির সম্পাদকের উপর হামলা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ফতুল্লা থানা বিএনপির সম্পাদকের উপর হামলা-যুগের নারায়ণগঞ্জ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।শুক্রবার ভোরে ফজর নামাজের পর ফতুল্লা মডেল থানার তল্লার দক্ষিণ কায়েমপুরস্থ নিজ বাসার সামনে তিনি এ হামলার শিকার হন।
সন্ত্রাসী হামলার ঘটনায় বারী ভুইয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লখ্য সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভিযুক্তরা হলেন নজরুল ইসলাম সরদার (৫৯) সজিব ওরফে জুয়েল( ৩৫) সাকিব (১৭) রবিন (২২) নাঈম (২২) সানজিদ (১৮) আবু তাহের (৪২) সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন।
হামলার শিকার ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল বারী ভূইয়া জানান,ফজর নামাজ পরে ভোর সকাল সাড়ে পাচটার দিকে নিজ বাসার সামনে পায়াচরী করার সময় পূর্ব পরিকল্পিত ভাবে একটি সাদা রংয়ের প্রাইভেট কার যোগে এসে অভিযুক্ত নজরুল সরকারের মেয়ে ডালিয়া(২৬) গাড়ীর ভিতরে বসে হামলাকারীদেরকে তাকে দেখিয়ে দেয়। এসময় গাড়ীর ভিতর থেকে নেমে সজিব ওরফে জুয়েল তার পথরোধ করে। সাথে সাথে অপর অভিযুক্ত আসামীরা তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায় এবং তার সাথে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি আত্নরক্ষার্থে ডাক-চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার কারণ সম্পর্কে তিনি জানান, অভিযুক্ত নজরুল ইসলাম সরকারের বিরুদ্ধে জাল সার্টিফিকেট ও অবৈধ সম্পদ অর্জনের কারনে ১/১১ সময়ে আসামী নজরুলের বিরুদ্ধে মামলা হয় এবং চাকুরীচ্যুত হয়। এতে তাকে দোষারোপ করা হয়। অপরদিকে ১৮ জুন অভিযুক্ত আসামী নজরুলের ভায়রা নাসিম ওরফে নাসিরের (৫৩) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষন মামলা হয়। এতে ও তাকে দোষারোপ করা হয়। এর জের ধরেই তার উপর হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট