1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফডার-২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

বন্দরে ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফডার-২-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও ১০২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে ফেন্সিডিল ব্যবসায়ী শিপন (৪৫) ও সোনাকান্দা এলাকার মৃত মোবারক হোসেন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সোহেল ওরফে মুরগী সোহেল (২৬)। গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে শুক্রবার (২৩ জুন) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২১ জুন) রাত পৌনে ১১টায় বন্দর থানার মাহামুদনগরস্থ কাজীমুদ্দিন আয়রন ট্রেডার্স এর সামনে থেকে ফেন্সিডিল ব্যবসায়ীকে ও গত বৃহস্পতিবার (২২ জুন) রাত সোয়া ৯টায় বন্দর উপজেলার কুশিয়ারাস্থ তিনগাও মাসুদ মিয়ার ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ডিবি ও বন্দর থানা পুলিশ কতর্ৃক পৃথক স্থান থেকে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিস্ট থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ৩০(৬)২৩ ও ৩১(৬)২৩। থানা সূত্রে জানাগেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস.এম শামীমসহ সঙ্গীয় ফোর্স গত বুধবার (২১ জুন) রাতে বন্দর থানার মাহমুদনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ শিপন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও বন্দর থানার উপ-পরিদর্শক শওকত আলীসহ সঙ্গীয় ফোর্স গত বৃহস্পতিবার (২২ জুন) রাতে বন্দর উপজেলার কুশিয়ারাস্থ তিনগাও মাসুদ মিয়ার ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে ১০২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোহেল ওরফে মুরগী সোহেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট