1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৯৮০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্দরে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেল ৪টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ কার্যালয়ে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন ৭১ বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের দামাল ছেলেরা যেভাবে উজ্জীবিত হয়ে দেশ স্বাধীন করেছিল। ঠিক সেভাবে ২০২৪ইং সালে নতুন প্রজন্মকে সাথে নিয়ে চলমান উন্নযনের ধারা অব্যহত রাখতে সকল নেতাকর্মী পুনরায় উজ্জবীত হয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও নিবার্চিত করতে হবে।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীন সদস্য হাজী কামরুল হাসান জজ মিয়ার সভাপতিত্বে ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ.কে.এম. ইব্রাহিম কাশেমের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ বাবু, বন্দর উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযোক্তি বিষয়ক সম্পাদক কাজী আনিছ, উপজেলা আওয়ামীলীগ সদস্য নাজমুল হক শাহীন, ইশতিয়াক আহাম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন একই কমিটির সাধারন সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন প্রমুখ। আলোচনা সভায় ওই সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আক্কেল আলী প্রধান, শ্রমিকলীগের নেত্রী সোনিয়া আক্তার, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আসিফ মাহামুদ সাধারন সম্পাদক হারুন প্রধান, যুবলীগ নেতা সানজু,আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট