1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সন্ত্রাসী হামলায় সাংবাদিক নাদিম নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

সন্ত্রাসী হামলায় সাংবাদিক নাদিম নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব-যুগের নারায়ণগঞ্জ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪০৩ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ সন্ত্রাসী হামলায় বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব। সংগঠনটির সভাপতি কাজি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেন ক্ষোভ ও নিন্দা জানিয়ে এক বিবৃতিতে হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, সমাজের অসংগতি তুলে ধরা সাংবাদিকদের কাজ। এমন মহতি এবং গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে বারবার সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছেন। তাই সাংবাদিক নাদিমসহ অতীতে যত সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, তাদের খুনিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানাই। নিহত গোলাম রাব্বানী নাদিম বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে। বুধবার (১৪ জুন) দিবাগত রাত ১০টার দিকে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে নাদিমের ওপর নৃশংস হামলা চালায় একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট