1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাজধানীতে নারী পকেটমারের সক্রিয় সদস্যের সন্ধান-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী রূপগঞ্জে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ঈদকে সামনে রেখে অসাধু চক্রের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত প্রশাসন-ডিসি নিউইয়র্কে দেখা গেল ডিশ বাবুকে

রাজধানীতে নারী পকেটমারের সক্রিয় সদস্যের সন্ধান-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতাঃ
  • প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীতে এবার নারী পকেটমারের সন্ধান পেলো পুলিশ। চক্রের ৯ নারী সদস্যসহ ৭ মহাজনকে গ্রেপ্তার করেছে ডিবি। চুরির পণ্যগুলো নামমাত্র টাকায় বিক্রি করছে তারা।
পুলিশ জানায়, স্কুল কলেজের সামনে, শপিং মলে বাচ্চা কোলে নিয়ে এরা ঘুরে বেড়ায়।
সুযোগ পেলেই নারীদের ব্যাগ থেকে তুলে নেয় মোবাইল ফোন ও টাকা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজধানীর একটি শপিং মল থেকে এক মহিলার ব্যাগ থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে দ্রুত কেটে পড়ছে আলেয়া।
কখনও বোরকা পরা পর্দাশীল নারী, আবার কখনও বাচ্চা কোলে স্নেহময়ী মা। পর্দাশীল মায়ের পরিচয়ে মুহূর্তেই ঢুকে যায় জনারণ্যে।
চোখের পলকে নারী ও পুরুষের পকেট বা ব্যাগ কেটে চুরি করে ফেলে নগদ টাকা, মোবাইল এবং ব্যাগে রাখা স্বর্ণালংকার।
আসামিরা জানায়, এসব চুরির পণ্য বিক্রি করে দেয়া হয় কিছু মহাজনের কাছে। যারা লক্ষ টাকার একটি ঝকঝকে আইফোনের জন্য দেয় ৬ থেকে ৭ হাজার টাকা। ডিবির লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান জানান, রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের ৯ জন মহিলা পকেটমার এবং তাদের ৭ মহাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল হারিয়ে গেলে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ তার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট