1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রধানমন্ত্রীর নির্দেশে গণসংযোগ করছেন দিনাজপুর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জ্যোতিষ চন্দ্র রায়-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশে গণসংযোগ করছেন দিনাজপুর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জ্যোতিষ চন্দ্র রায়-যুগের নারায়ণগঞ্জঃ

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখার সহ সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি, চিরিরবন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের মনোনয়ন প্রত্যাশী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূর্দিনের সাবেক ব্যক্তিগত নিরাপত্তা সহকারী শ্রী জ্যোতিষ চন্দ্র রায় শত শত নেতাকর্মীদের নিয়ে তৃণমূল পর্যাযে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
১২ জুন সোমবার চিরিরবন্দর উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের রাজাপুর সন্তোষপাড়ায় অষ্ঠ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্ঠকালীন কীর্তন পরিদর্শনে যান এবং শত শত ভক্তবৃন্দদের সাথে মত বিনিময় করেন। এসময় ভক্তবৃন্দরা শ্লোগান দেয় ‘সুখে-দুঃখে যাকে আমরা পাই- তিনিই হলেন জ্যোতিষ চন্দ্র রায়, তোমাকে-৪ আসনে এবার জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এসময় মহিলারা উলুধ্বনী দিয়ে তাকে মালা পড়িয়ে বরণ করে নেয়। জ্যোতিষ চন্দ্র রায় এলাকাবাসী ও শত শত ভক্তবৃন্দদের মাঝে প্রধান অতিথির বক্তব্যে বলেন আমি দলের নির্দেশে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে চিরিরবন্দর উপজেলার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। দলের এবং প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছি। নেত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে তিনি আমাকে এই আসনের জন্য মনোনয়ন দেবেন। আপনারা নেত্রীর জন্য প্রার্থনা করেন যেনো তিনি আপনাদের কল্যাণে এবং একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট