1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কারও জীবন নয়, শেখ হাসিনার শাসনের অবসান চাই-রিজভী-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

কারও জীবন নয়, শেখ হাসিনার শাসনের অবসান চাই-রিজভী-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে শহরের খানপুর এলাকা থেকে চাষাঢ়া পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী বলেন,প্রধানমন্ত্রী বলেন তিনি মৃত্যুকে ভয় পান না। কিন্তু তিনি সুষ্ঠু নির্বাচনকে ভয় পান। আমরা কারও জীবন নিতে চাই না। কাউকে আঘাত করতে চাই না। আমরা শেখ হাসিনার শাসনের অবসান চাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।’
বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা সত্যের পক্ষে আছি, ন্যায় আর আদর্শের পক্ষে আছি। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনবো। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে আনবো। তারেক রহমানকে আমরা ফিরিয়ে আনবো।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পুলিশ-র্যাব নিয়ন্ত্রণ করে, আর সবাই তাকে ভয় পায়। তাদের বিরুদ্ধে লড়াই করছে বিএনপি। আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন। এদের আগে নামাতে হবে। ওরা পুলিশ সঙ্গে নিয়ে হামলা করে। আমাদের হাতে তো অস্ত্র নেই। আমরা খালি হাতে আন্দোলন করি। সমাবেশে বিএনপির নেতাকর্মীদের মারামারি প্রসঙ্গে তিনি বলেন, ‘সারাদেশে পদযাত্রা হচ্ছে। আপনাদের ভাইয়েরা গুলিবিদ্ধ হচ্ছে। হাত-পা হারাচ্ছে। আর আপনারা নিজেদের মধ্যে মারামারি করছেন। কেন করছেন। আমাদের ওপর দুর্যোগ আসছে। লাখ লাখ মামলা। হাজার হাজার নেতাকর্মী কারাগারে। আর আপনারা এখানে মারামারি করছেন। প্লিজ, লোক হাসাবেন না। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এসময় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট