1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে একের পর এক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পাশাপাশি হামলাও চালাচ্ছে, এতে হতাহতের ঘটনাও ঘটছে। পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভয় ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে পুলিশের দাবি, ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান ও নানা ধরনের কার্যক্রম চলমান রয়েছে।

দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল ও বাণিজ্যনগরী নারায়ণগঞ্জ জেলায় ব্যবসায়িক কার্যক্রমসহ প্রায় কোটি মানুষের বসবাস। কয়েক বছর আগে দেশের সর্বোচ্চ করদাতা জেলার তালিকাতেও স্থান পেয়েছিল নারায়ণগঞ্জ। ব্যবসার কারণে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ধনী পরিবারগুলোর বসবাসও বেড়েছে। এতে প্রতিটি উপজেলাতেই ডাকাত চক্রের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সড়ক-মহাসড়কেও ডাকাতির ঘটনা ঘটছে বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, গত ১৩ এপ্রিল সদর উপজেলার ফতুল্লার নয়ামাটি এলাকায় স্টিল মিল ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এরপর ১৪ এপ্রিল রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকায় দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। সেখানেও পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়।

এছাড়া ২৫ এপ্রিল রূপগঞ্জের দড়িকান্দি এলাকায় লন্ডন প্রবাসী হাফিজুর রহমানের বাড়ি থেকে নগদ টাকা ও বিদেশি মুদ্রা লুট করে দুর্ধর্ষ ডাকাত দল। ৩০ এপ্রিল ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় এক শিক্ষকের বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও সাতটি মোবাইল ফোন লুট হয়। ১৩ মে সোনারগাঁয়ে নজরুল ইসলাম নামে এক সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় মুখোশধারী ডাকাতরা।

সবশেষ গত ১৭ মে আড়াইহাজার উপজেলার শিবপুর এলাকায় এক প্রবাসীর বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা লুট করে নেয় ডাকাত দল। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

এ অবস্থায় জেলা জুড়ে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। ডাকাতি দমনে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ডাকাতি রোধে নানা তৎপরতা চলমান রয়েছে এবং জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সড়ক-মহাসড়কে চেকপোস্ট বসানো, টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুরো শহর সিসিটিভি আওতায় আনার পরিকল্পনাও নেয়া হয়েছে, যাতে অপরাধ সংঘটিত হলে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।

তিনি আরও বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতির ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা টার্গেট করা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের নাম ধরে ডাকে। এরপর দরজা খুলে দিলে তারা ভেতরে ঢুকে লুটপাট চালায়। এ কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। রাতে অপরিচিত কেউ ডাকলে নিশ্চিত না হয়ে দরজা না খোলার পরামর্শও দেয়া হয়েছে। যাদের সামর্থ্য আছে, তারা সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে পারে।

জেলা পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত জেলায় ডাকাতির ঘটনায় ৩৭টি মামলা হয়েছে। এ সময়ে ১৬৮ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট