1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে হকার বসানোকে কেন্দ্র করে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে আইনজীবী অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

ঘটনাটির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলার যুগ্ম আহ্বায়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।

তিনি এক বিবৃতিতে বলেন, পেশাজীবী নারীরা প্রতিদিন সম্মান ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের মধ্যে মতপার্থক্য থাকলেও তা কখনোই ব্যক্তিগত আক্রমণ, মানহানিকর মন্তব্য বা অপমানজনক আচরণে রূপ নেওয়া উচিত নয়।

তার ভাষায়, একজন আইনজীবীর দ্বারা আরেকজন আইনজীবীর প্রতি অকথ্য ভাষা ব্যবহার কিংবা হেনস্তার চেষ্টা শুধু পেশাগত শৃঙ্খলা ভঙ্গ নয়, এটি নৈতিকতার চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ।

ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি নারী সহকর্মীর প্রতি এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে আইন পেশার মর্যাদা রক্ষা এবং নারী আইনজীবীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

অন্যদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মুস্তাকিম শিপলু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে সংশ্লিষ্ট নারী আইনজীবীকে নিয়ে তীব্র ও আক্রমণাত্মক মন্তব্য করেন। তার ওই বক্তব্যে ব্যক্তিগত আক্রমণ ও অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে, যা নিয়ে আইনজীবী সমাজে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্য কেবল ব্যক্তিগত সম্মানহানিই নয়, বরং সামগ্রিকভাবে পেশাজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। বিশেষ করে আইন পেশার মতো মর্যাদাপূর্ণ ক্ষেত্রে এমন আচরণ অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন তারা।

আইনজীবী ও সচেতন মহল বলছে, মতবিরোধ বা সাংগঠনিক দ্বন্দ্ব থাকতেই পারে, তবে সেটি কোনোভাবেই ব্যক্তিগত আক্রমণ বা নারীর প্রতি অসম্মান প্রদর্শনের পর্যায়ে যেতে পারে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট নীতিমালা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

ঘটনাটি নিয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা গ্রহণের খবর পাওয়া না গেলেও আইনজীবী সমাজে এ নিয়ে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট