1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
হত্যা, চাঁদাবাজি ও সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন মাওলানা আবদুল জব্বার। একইসঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সকল মহলকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।

শুক্রবার (২২ মে) বিকালে চাষাঢ়া আন-নূর মিলনায়তনে আয়োজিত ‘মহানগরী তরবিয়াত শিক্ষা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মাওলানা আবদুল জব্বার বলেন, “ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ ছাড়া ঘুণে ধরা সমাজের পরিবর্তন সম্ভব নয়। সমাজ থেকে অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস ও অবক্ষয় দূর করতে পারিবারিক শিক্ষা, ধর্মীয় চর্চা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার কোনো বিকল্প নেই।”

​তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার প্রচার-প্রসার এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ​উক্ত তরবিয়াত শিক্ষা সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট