1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে আওয়ামী লীগের মিছিল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

রূপগঞ্জে আওয়ামী লীগের মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে প্রায় ৫০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, মিছিলের বিষয়ে পুলিশের জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের সদস্যরা বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করেন। কোথাও এমন কিছু ঘটলে আমাদের জানার কথা। তবে গোপনে কোথাও কিছু ঘটে থাকলে সেটা ভিন্ন বিষয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট