1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

আড়াইহাজারে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৩ মে) রাত সাড়ে ১১ টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দি এলাকার পাকা সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো গহরদী গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে মো. সারোয়ার হোসেন (৩৩) মানিকপুর গ্রামের মৃত হাজী দীন ইসলামের ছেলে মো. মোরসালিন (৩০), পিতা-মৃত হাজী দীন ইসলাম।

পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা| পরে এসআই (নি.) আপন কুমার মজুমদার বাদী হয়ে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

পরে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে|

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট