1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা বিভাগে স্ক্রিনিংয়ে শীর্ষে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

ঢাকা বিভাগে স্ক্রিনিংয়ে শীর্ষে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা বিভাগের মধ্যে সেরা স্ক্রিনিং পারফরম্যান্স অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

জনস্বাস্থ্য উন্নয়ন, বিশেষ করে নারী স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (৯ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

এই অর্জনের পেছনে রয়েছে জরায়ু-মুখ (সার্ভিক্যাল) ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য। বিশেষ করে ইলেক্ট্রনিক ডাটা ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে জনসংখ্যাভিত্তিক স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি একটি কার্যকর ও আধুনিক স্বাস্থ্যসেবা মডেল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

এর ফলে ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সহজ হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পিএইচসি পরিচালক ডা. সৈয়দ কামরুল ইসলাম এবং প্রকল্প পরিচালক (ইপিসিবিসিএসপি) অধ্যাপক ডা. আশরাফুন্নেসাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই সাফল্য দেশের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসম্পৃক্ততার মাধ্যমে কীভাবে প্রাথমিক পর্যায়ে ক্যান্সারের মতো জটিল রোগ প্রতিরোধ করা যায়—তার বাস্তব উদাহরণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

এই স্বীকৃতি ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট