
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) ভোরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন ভোর আনুমানিক ৪টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড) জালকুড়ি ওভারপাসের সামনে ৭-৮ জন অজ্ঞাত দুর্বৃত্ত ডিবি পুলিশের পরিচয় দেয়। এসময় তারা মালয়েশিয়া প্রবাসী মো. আব্দুল মালেকের (৪৬) গতিরোধ করে।
দুর্বৃত্তরা তাকে মারধর করে প্রায় সাড়ে আট ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সেকান্দার জানান, ভুক্তভোগী থানায় এসেছিলেন অভিযোগ করার জন্য। আমরা ঘটনাটি শুনেছি। তার অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।