1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম সড়কের ফুটপাত থেকে উচ্ছেদের পর পুনর্বাসন ও নির্দিষ্ট সময়ের জন্য ফুটপাতে বসার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন হকাররা।

সোমবার (৪ মে) সকাল থেকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন তারা। এ সময় প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিজেদের দাবি তুলে ধরেন হকাররা।

জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের মহানগর সভাপতি কেএম মিজানুর রহমান রনির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া হকাররা বলেন, “আমরা আইন মানতে প্রস্তুত, কিন্তু আমাদের বাঁচার পথও থাকতে হবে। নির্দিষ্ট সময় বেঁধে দিলে আমরা সেই সময়েই ব্যবসা করবো।”

তারা আরও জানান, পুনর্বাসনের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ এবং অন্তত কিছু সময়ের জন্য ফুটপাতে বসার সুযোগ দেওয়া হলে তারা তা মেনে নেবেন।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের মহানগর সভাপতি কেএম মিজানুর রহমান রনির নেতৃত্বে ৫ জন হকার নেতা জেলা প্রশাসকের স্থানীয় সরকার নিলুফা ইয়াসমিনের কাছে স্মরক লিপি প্রদান করেন।

হকার নেতা রনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছে। যে তারা সিটি করপোরেশনের প্রশাসকের সাথে বসে একটি সুন্দর সমাধান করবে। প্রধানমন্ত্রী বলেছেন শুধু উচ্ছেদ করলে হবে না, তাদেরকে পুনর্বাসন করতে হবে। এবং কর্মের ব্যবস্থা করতে হবে। যেন হকাররা খেয়ে বাঁচতে পাবে। এবং আমরা প্রত্যাশা করি জেলা প্রশাসক সুদৃষ্টি দিবে ও ভালো একটি সমাধান হবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সহসভাপতি মো. আলাউদ্দিন, সবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হকার মনিরুজ্জামান, আজাদ, শাহজাহান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট