1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ২৫০ পিস ইয়াবাসহ মাসুদ রানা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সোনারগাঁয়ে ২৫০ পিস ইয়াবাসহ মাসুদ রানা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সোয়া একটার দিকে উপজেলার মামরকপুর এলাকায় আসামির বাড়ির পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সরফুজ্জামান।

গ্রেপ্তার মাসুদ রানা (৩২) মামরকপুর এলাকার মৃত দাঁইয়ানের ছেলে।

এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT