1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারের মানুষের ভালোবাসা নিয়ে সামনে আগাইতে চাই-এমপি আজাদ বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে চতুর্থ শ্রেণীতে পড়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গত সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ইউসুফ (৪৫)। তিনি থানার দেউলি চৌরাপাড়ায় মৃত কাশেম আলীর ছেলে।

র‍্যাব জানায়, গত ১২ এপ্রিল বিকাল ৪টার দিকে ওই ছাত্রী বসতবাড়ির উঠানে খেলছিল। সে সময় ইউসুফ মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

পরে নানি বাড়ি ফিরে নাতনিকে কান্নাকাটি করতে দেখে বিষয়টি জানতে পারেন এবং বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকেই র‍্যাব-১১ আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।

গ্রেপ্তারের পর আসামিকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘একটি শিশুর বিরুদ্ধে এই ধরনের অপরাধ সম্পূর্ণ মর্মান্তিক। মামলা দায়েরের পর থেকেই আমরা আসামিকে আইনের আওতায় আনতে কাজ করছিলাম। তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট