1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও যাদুঘর) প্রধান ফটক থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংযোগকারী জনগুরুত্বপূর্ণ ‘টিপরদি সড়কটি’ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। ফলে যাদুঘরে আসা পর্যটক, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, যাদুঘরের ১নং গেট থেকে ৬১নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইছাপাড়া বায়তুল আকসা জামে মসজিদের সামনের অংশে সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কারের মাত্র দুই বছরের মাথায় ভারী যানবাহনের চাপে সড়কের খোয়া উঠে এই বেহাল দশার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস, সোনারগাঁ থানা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এসএসসি পরীক্ষার্থী শুকর্ণা আক্তার মম বলেন, “প্রতিদিন ভয় আর আতঙ্ক নিয়ে এই পথ দিয়ে স্কুলে যেতে হতো, এখন পরীক্ষাও দিতে হচ্ছে এই ভাঙা রাস্তা দিয়ে। আমাদের কষ্টের শেষ নেই।”

স্থানীয় বাসিন্দা ফরিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সোনারগাঁ যাদুঘর। অথচ এর প্রধান সড়কের এমন দশা লজাজনক।” এমনকি অটোরিকশা চালকরাও গর্তের কারণে এই সড়কে যাত্রী নিয়ে প্রবেশ করতে চাইছেন না।

মসজিদ কমিটির সহ-সভাপতি মো. সেলিম হোসাইন ও সমাজসেবক শাহাদাত হোসেন লিটু দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক শাখাওয়াত হোসেনও পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে রাস্তাটি দ্রুত মেরামতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আসিফ আল জিনাত বলেন, “সড়কটির বেহাল অবস্থা আমি নিজে দেখেছি। এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা। জনদুর্ভোগ লাঘবে খুব দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট