1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর শিক্ষক ফোরামের সভাপতি আলতাফ হোসেন গাজী।

স্মারকলিপিতে শিক্ষক সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুব্যবস্থা চালু, প্রতিটি থানায় একটি করে আলিয়া মাদ্রাসা সরকারীকরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের তিন মাসের মধ্যে অবসর ভাতা প্রদান।
নেতৃবৃন্দ জানান, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক এসএম মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম ইয়াসিন আরাফাত, সদস্য মাওলানা হুমায়ুন কবির, মাওলানা রহমতুল্লাহ, তালহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান সংগঠনের নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট