1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত

সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ঘটনার ১২ বছর পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ, শঙ্কা ও হতাশা বাড়ছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের, নিহত জাহাঙ্গীর আলমের স্ত্রী শামসুন্নাহার আক্তার নুপুর এবং তার মেয়ে রোজা আক্তার জান্নাতসহ অন্যরা।

বক্তারা বলেন, অপহরণের পর সাতজনকে নির্মমভাবে হত্যা করে তাদের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। তারা অভিযোগ করেন, সবকিছু প্রমাণিত হওয়ার পরও দীর্ঘ সময় ধরে রায় কার্যকর না হওয়ায় ন্যায়বিচার অনিশ্চিত হয়ে পড়েছে।

নিহত জাহাঙ্গীর আলমের স্ত্রী শামসুন্নাহার আক্তার নুপুর বলেন, “আমার মেয়ে জন্মের পর থেকেই বাবাকে দেখেনি। অন্যদের বাবাকে দেখে সে কাঁদে। কিন্তু যারা তাকে এতিম করেছে, তাদের শাস্তি এখনো চোখে দেখলাম না।”

নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, “সবকিছু প্রমাণিত হওয়ার পরও রায় কার্যকর হচ্ছে না। আমরা দ্রুত বিচার বাস্তবায়ন চাই।” তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।

নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের বলেন, “জীবদ্দশায় বিচার দেখে যেতে পারবো কিনা, সেটাও সন্দেহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট