1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন: সাধারন সম্পাদক পদ থেকে মাহফুজকে অব্যাহতি দায়িত্ব পেলেন আনোয়ার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন: সাধারন সম্পাদক পদ থেকে মাহফুজকে অব্যাহতি দায়িত্ব পেলেন আনোয়ার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আনোয়ার হাসান (আরটিভি)। একই সাথে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসীন হয়েছেন কার্য নির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোহাম্মদ মাসুম (দৈনিক নয়া দিগন্ত) ও কো অপ্ট করে সাইফুল ইসলাম সায়েমকে (দৈনিক ভোরের কাগজ) কার্যকরী সদস্য করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সংগঠনের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করা মাহফুজুর রহমান এর পদত্যাগপত্র গৃহিত হয় এবং তাকে অব্যহতি দেয়া হয়। এরপর উপস্থিত সবার সম্মতিক্রমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক এবং কো অপ্ট সদস্য পদে দায়িত্ব দেয়া হয়। পরে বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত শেষে সভা শেষ করেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ। সভায় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি নাহিদ আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক এম আর কামাল, কোষাধ্যক্ষ মোশতাক আহমেদ শাওন, কার্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন, নজরুল ইসলাম বাবুল, শরীফ সুমন, মশিউর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট