1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
বনন্দরে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বনন্দরে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কাশিপুরের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫৫ হাজার টাকা ও মোবাইল সেট ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা ৩টি ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

গত শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় থানার ফরাজিকান্দা কবরস্থান সংলগ্ন উপেজলা রোডে এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলো বন্দর থানার আলীনগর এলাকার খোকন বেপারী ছেলে অপূর্ব (২২) একই এলাকার আয়নাল হক মিয়ার ছেলে মিনহাজ (১৭)একই থানার ১নং মাধবপাশা এলাকার আজিজুল মিয়ার ছেলে মোহন (২১) ও একই এলাকার রমজান আলী মিয়ার ছেলে বাপ্পী (১৮)।

এ ব্যাপারে ভুক্তভোগী কাউসার বাদী হয়ে বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৬(৪)২৬।

পরে আটককৃতদের রোববার (২৬ এপ্রিল) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT