1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল! ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে এ টি এম মাসুম বর্তমান শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বর্তমানে শিক্ষা ব্যবস্থার খুব খারাপ অবস্থা আমরা লক্ষ্য করছি। মোবাইল ও ইন্টারনেটে আসক্ত করে ছাত্রদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেই; দেশ যেন আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে।”

জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশের মর্যাদা রক্ষা করতে হবে। তিতুমীর ও অলি-আউলিয়াদের এই দেশকে রক্ষায় আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।”

সংগঠনের সদস্যদের চারিত্রিক দৃঢ়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ওয়াদা ও অঙ্গীকার রক্ষায় কোনো ধরনের বিচ্যুতি গ্রহণযোগ্য নয়। একজন রুকনের জীবনে হারামের সংশ্লিষ্টতা থাকতে পারে না। সমাজ পরিবর্তনের আগে নিজেদের পরিবারকে আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে এবং জনগণকে সুশৃঙ্খলভাবে সংগঠনের সাথে সম্পৃক্ত করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম।

মহানগরী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মাইনউদ্দিন মিয়া, ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা. আলী আশরাফ খান, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ মহানগরীর কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট