1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা জনগণের মুখপাত্র- এমপি কালাম লাঙ্গলবন্দ স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে চাই- এমপি আল আমিন ছারছীনায় ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবেশ দূষণের দায়ে আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ গোগনগরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে আওয়ামী দোসর সওদাগর ও মোক্তার বাহিনীর হামলা নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত

জমি জালিয়াত চক্রের হামলার শিকার জমির মালিক মমিনুল-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৩৩২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: জাল দলিল তৈরি করে জমি দখলে নিতে ব্যর্থ হয়ে জমির মালিকের ওপর হামলা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে নূর মোহাম্মদ গংয়ের বিরুদ্ধে।  সোমবার নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মমিনুল হক  চারজনকে আসামী করে সদর থানায় অভিযোগ দায়ের করেছে।  মমিনুল হক জানান, শাহসূজা রোড পাইকপাড়া এলাকায় নারায়ণগঞ্জ অধীন ম খন্ড মৌজাস্থিত ষোলআনা জায়গার পাঁচ দশমিক সাইত্রিশ শতাংশ জমির মালিক তিনি। কিন্তু বন্দরের বন্দর কলোনী এলাকার মৃত জাফর আলী সিকদারের ছেলে নূর মোহাম্মদ, পশ্চিম দেওভোগ মাদ্রাসা রোড এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মশিউজ্জামান পাভেল, বন্দর কলোনী এলাকার ফরহাদ ও  পাইকপাড়া এলাকার মৃত  আবু হানিফ মিয়ার ছেলে ইব্রাহিম জাল দলিল সৃজন করে এ জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা হলে তাদের দলিল  জাল বলে প্রমানিত হয়।  কিন্তু এরপরও  জমি জালিয়াত চক্রটি জমিটি দখলে নেওয়ার তৎপরতা চালাচ্ছে। জমিটি দখলে নিতে গত সোমবার তার বাড়িতে হামলা চালানো হয় বলে মমিনুল জানান। বর্তমানে জালিয়াত চক্রটি তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় তিনি চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মমিনুল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট