1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমার এলাকায় চাঁদাবাজদের কোন স্থান নেই-এমপি আল আমিন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

আমার এলাকায় চাঁদাবাজদের কোন স্থান নেই-এমপি আল আমিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, তার পরিচয়ে এক পয়সা চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। কেউ এমন করলে সরাসরি পুলিশে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ভোলাইল জামে মসজিদে নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

এমপি আল আমিন বলেন, “আমার পরিচয়ে এক পয়সা চাঁদাবাজি করার কারো সুযোগ নাই। সব জায়গায় আমি বলে দিয়েছি। কেউ যদি করে সরাসরি পুলিশে ধরিয়ে দিবেন। যদি ভয় পান, তাহলে আমাকে জানাবেন। এনসিপি বা জামায়াত পরিচয়ে এ ধরনের চাঁদাবাজির সুযোগ নাই, বিএনপির পরিচয়েও সন্ত্রাসী বা চাঁদাবাজি করার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, খাল পুনঃখনন প্রকল্প দুর্যোগ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বর্তমানে খালটি দখলে রয়েছে এবং উচ্ছেদ অভিযান শুরু হলে প্রভাবশালীরা বাধা দেওয়ার চেষ্টা করতে পারে।

এমপি বলেন, অতীতে এ অঞ্চলে কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকের বিস্তার ছিল। এখন যৌথ অভিযান চলছে এবং র‌্যাবও শিগগিরই অভিযান শুরু করবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি এলাকাবাসীকে যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান এবং প্রয়োজনে তাকে সরাসরি অবহিত করতে বলেন।

এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এনসিপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট