1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গরুর মাংস ব্যবসায়ীর দশ লাখ টাকা লুট করেছে অজ্ঞাত ছিনতাইকারীদল। এসময় ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে আমিন (১৬) নামে এক কর্মচারী গুরুতর আহত এবং  মোঃ হযরত (৪০), ওয়াসিম (৪০) নামে আরো দুইজন আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউপির মেরিখালি ব্রিজের নিচেইউটার্নে ছিনতাইয়ের এঘটনা ঘটে।

ভুক্তভোগী মাংস ব্যবসায়ী সোহাগ থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করে বলেন, আমি একজন গরুর মাংসের ব্যবসায়ী। সন্ধ্যা অনুমান ০৬:২০ ঘটিকার সময় আমার কর্মচারী মোঃ হযরত (৪০), ওয়াসিম (৪০) এবং আমিন (১৬)-গণ আমার নিজ নামীয় পিকআপ নিয়া মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন রায়পুরা এলাকায় গরুর কেনার জন্য দশ লাখ টাকা নিয়ে রওনা হয়। পরবর্তীতে একই তারিখ অর্থাৎ ইং ১৪/০৩/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় আমার কর্মচারীরা পিকআপ নিয়া সোনারগাঁ থানাধীন পিরোজপুর সাকিনস্থ পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেরিখালী ব্রীজের নিচে ইউটার্নে পাকা রাস্তার উপর পৌছাইলে একটি অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাতনামা ০৬ জন কালো মুখোশ পরিহিত বিবাদীরা সেখানে আসিয়া আমার কর্মচারীদের বহনকৃত পিকআপের গতিরোধ করে। এরপর বিবাদীরা তাহাদের হাতে ধারালো রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল সহ সিএনজি হইতে নামিয়া আমার কর্মচারীদের পিকআপ থেকে নামাইয়া মারধর করিতে থাকে। বিবাদীরা তাহাদের হাতে থাকা ধারালো অস্ত্র চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়া কোপাইয়া আমার কর্মচারী আমিন এর ডান পা ও মাথায় গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। এরপর বিবাদীরা আমিন এর সাথে থাকা গামছার ভেতর মোড়ানো অবস্থায় নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা এবং একটি এন্ড্রয়েট মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা ছিনাইয়া নিয়া যায়। তখন আমার অপরাপর কর্মচারীরা ডাক চিৎকার শুরু করিলে বিবাদীরা সিএনজি যোগে দ্রুত সেখান থেকে মেঘনা ব্রীজের দিকে চলিয়া যায়। বিবাদীদের বয়স অনুমান ২০/২৫ বৎসরের মধ্যে। তাহাদের পড়নে নীল রংয়ের গেঞ্জী ছিল। তাহারা নারায়ণগঞ্জ এর আঞ্চলিক ভাষায় কথা বার্তা বলে। তাহারা সকলে কালো রংয়ের মুখোশ পরিহিত ছিল। পরে কর্মচারীরা বিষয়টি মোবাইল ফোনে আমাকে জানাইলে আমি দ্রুত ঘটনাস্থলে যাই এবং লোকজনের মাধ্যমে গুরুতর আহত আমিনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় পাঠাইয়া দেই। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রহিয়াছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট