1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে বাংলাদেশ শোষিত হয়েছে-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব- এমপি আল আমিন বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬ দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হচ্ছে যুবসমাজ-এমপি মান্নান জার্নালিস্ট ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জটাকে একটি পজেটিভ জায়গায় আনতে হবে-তারিকুল সুজন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে-এসপি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে-ওসি মহিবুল্লাহ বেপরোয়া নব্য চাঁদাবাজ মন্জু, বন্দরে খেয়াঘাটে হামলায় আহত ১

১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে বাংলাদেশ শোষিত হয়েছে-মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “গত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে এই বাংলাদেশ নিষ্পেষিত হয়েছে, শোষিত হয়েছে। এই বাংলাদেশকে ক্ষতবিক্ষত করা হয়েছে। এই ক্ষতবিক্ষত বিধ্বস্ত বাংলাদেশকে দেশের একজন নাগরিক হিসেবে আমরা সকলে মিলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করবো।”

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ বিএনপি নেতা বলেন, “জুলাই পরবর্তী এই মুক্ত পরিবেশে সবাইকে শুভেচ্ছা জানাই। জুলাই’র আকাক্সক্ষা বাস্তবায়নে এবং একাত্তরের চেতনার বাস্তবায়নে আমরা সরকারি দল, সংসদে বিরোধী দল এবং সংসদের বাইরে ক্রিয়ারত সকল রাজনৈতিক দল মিলে একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে চাই।”

“এখানে সরকারি দল কিংবা বিরোধী দল থাকবে, কিন্তু সকলে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকবে, এইটাই আশাবাদ”, যোগ করেন তিনি।

এ আয়োজনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমির মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, কবি আরিফ বুলবুল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, গণসংহতির মহানগর শাখার আহ্বায়ক নিয়ামুর রশীদ বিপ্লব, সদস্য সচিব পপি রানী সরকার, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, গণঅধিকার পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক রুহুল আফনান, এবি পার্টির জেলা সমন্বয়ক শরীফ হোসেন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

এছাড়া, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও হতাহত ব্যক্তিরাও আমন্ত্রিত ছিলেন অনুষ্ঠানে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট