1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে-ওসি মহিবুল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে-ওসি মহিবুল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা–চট্রগ্রাম মহাসড়কে যানজট ও যাত্রীভোগান্তি কমাতে সোনারগাঁয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ।

মহাসড়কের প্রবেশমুখ থানা রোড এলাকায় অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুরে মোগরাপাড়া এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ।

অভিযানে থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ পরিবহন স্ট্যান্ড এবং ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কের পাশে রাখা বিভিন্ন যানবাহনও সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ঈদ উপলক্ষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল করে বসা দোকানপাট উচ্ছেদের পর নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ পুনরায় সড়ক বা ফুটপাত দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট