1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে চুরি ও মারামারি মামলার এজাহারভূক্ত ২ আসামীসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (৯ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো বন্দর থানার জামাইপাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে বন্দর থানার ২(৯)২৬ নং চুরি মামলার এজাহারভূক্ত আসামী মেহেরাজ (২২) একই থানার ছনখোলা মুখফুলদী এলাকার আব্দুল মমিন মিয়ার ছেলে বন্দর থানার ১৩(২)২৬ নং মারামারি মামলার এজাহারভূক্ত আসামী আলী ইমরান ওরফে ইমরান (২২) বন্দর থানার হাজীপুর এলাকার রাসেল মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ময়না আক্তার (৩৯) একই থানার শাঁশনেরবাগ এলাকার মৃত রশীদ মোল্লার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী তাজুল ইসলাম (৬০) বন্দর শাহীমসজিদ এলাকার হালিম মিয়ার ছেলে সন্দেহ ভাজন আসামী দিদার (২৭) ও একই এলাকার মিজান মিয়ার ছেলে অপর সন্দেহভাজন আসামী পারভেজ (২৪)। ধৃত ৬ জনের মধ্যে মেহেরাজ ও আলী ইমরানকে উল্লেখিত মামলায় ও অপরধৃত নারী আসামী ময়না ও তাজুল ইসলামকে পৃথক ওয়ারেন্ট এবং ধৃত সন্দেহ ভাজন আসামী দিদার ও পারভেজকে পুলিশ আইনের ৫৪ ধারায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট