1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে বাংলাদেশ শোষিত হয়েছে-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব- এমপি আল আমিন বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬ দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হচ্ছে যুবসমাজ-এমপি মান্নান জার্নালিস্ট ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জটাকে একটি পজেটিভ জায়গায় আনতে হবে-তারিকুল সুজন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে-এসপি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে-ওসি মহিবুল্লাহ বেপরোয়া নব্য চাঁদাবাজ মন্জু, বন্দরে খেয়াঘাটে হামলায় আহত ১

রূপগঞ্জে নদীর মিলল যুবকের মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খইসার গ্রামে শীতলক্ষ্যা নদীর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) রাতে স্থানীয়রা নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত রবিউল আউয়াল রবিন (২৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার যষ্ঠা সরদারপাড়া গ্রামের বাসিন্দা মনজুরুল কাদেরের ছেলে। নৌ-পুলিশ জানায়, তিনি নরসিংদীর পলাশ এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল কোম্পানিতে কর্মরত ছিলেন।

ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রঞ্জন কুমার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

নিহতের এক স্বজন জানান, রবিবার রাত থেকে রবিন বাসায় ফিরছিলেন না। পরে তাকে খুঁজতে নরসিংদীর পলাশ থানা ও বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়া হয়, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। কালীগঞ্জ থানাতেও খোঁজ করা হয়।

পরে তার কর্মস্থলে গিয়ে জানা যায়, শনিবার থেকেই তিনি অফিসে ছিলেন না। তার মোবাইল ফোন ও মানিব্যাগ অফিসেই রেখে তিনি বের হয়ে যান বলে জানা যায়। পরে রূপগঞ্জ নৌ-পুলিশ থেকে ফোন পেয়ে এসে মরদেহটি শনাক্ত করেন স্বজনরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট