1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে বাংলাদেশ শোষিত হয়েছে-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব- এমপি আল আমিন বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৬ দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হচ্ছে যুবসমাজ-এমপি মান্নান জার্নালিস্ট ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জটাকে একটি পজেটিভ জায়গায় আনতে হবে-তারিকুল সুজন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে-এসপি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে-ওসি মহিবুল্লাহ বেপরোয়া নব্য চাঁদাবাজ মন্জু, বন্দরে খেয়াঘাটে হামলায় আহত ১

বন্দরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আরমিন আক্তার সুর্বনা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৯ মার্চ) রাতে বন্দর থানার দড়িসোনাকান্দাস্থ হাসান মিয়ার ভাড়াটিয়া ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃত আরমিন আক্তার সুর্বনা বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার আব্দুল হান্নান মিয়ার স্ত্রী।

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৬(৩)২৬। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ধৃত নারী মাদক কারবারি আরমিন আক্তার সুর্বনা দীর্ঘ দিন ধরে দড়ি সোনাকান্দা এলাকায় অবাধে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রি করার সময় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট