
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন বুড়িগঙ্গা নদী সংলগ্ন পাগলা বাজার এলাকা থেকে শুক্রবার (৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১টি ওয়ান শুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১১ এর একটি টিম।
র্যাব-১১ জানায়, পাগলা বাজার বালুঘাটের পশ্চিম পাশ থেকে উদ্ধারকৃত ব্যাগের ভিতরে ১টি কালো রংয়ের ওয়ান শুটারগান পেয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।