1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ফতুল্লায় আওয়ামী দোসর হাবিব গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৫৫)-কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কাশীপুর এলাকার খিল মার্কেট সংলগ্ন গোয়ালবন্দ এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী সংক্রান্ত একটি মামলা রয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান হাবিব একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তৎকালীন সরকারি তোলারাম কলেজে ছাত্রলীগের ছাত্র ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হামিদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধীসহ একটি নিয়মিত মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট