
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এসময় লিটন নামে তার আরেক সহযোগী ছুরিকাঘাতে আহত হয়।
বৃহস্পতিবার ভোর রাত ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এঘটনা ঘটে। তবে কারা তাদের ছুরিকাঘাত করেছে পুলিশ এখনো তাদের নাম পরিচয় জানতে পারেনি।
নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত. হাফিজ উদ্দিনের ছেলে।
জানাযায়, এক নারী কে হত্যার করার পর কিলার বাবু নামে পরিচিতি পায় রিয়াজ উদ্দিন বাবু। এরপর সে ঢাকা-নারায়নগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলো বিশাল এক বাহিনী যা নাউড়া বা ন্যাড়া নামে পরিচিতি।
কিলার বাবু নামে পরিচিতি লাভের পর সে ঢাকা-নারায়নগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলো বিশাল এক বাহিনী যা সে সময় নাউড়া বা ন্যাড়া বাহিনী নামে পরচিতি লাভ করেছি
ভাগ- বাটোয়ারাকে কেন্দ্র করে এই বাহনীর সদস্যদের হাতে খুন হয় রুবেল ওরফে কুত্তা রুবেল। এরপর এই বাহিনী আর বেশী দিন টিকেনি। পরবর্তীতে কিলার বাবু লালপুর,পৌষাপুকুর পাড় এলাকায় অবস্থান নিয়ে গড়ে তুলে নিজস্ব একটি বাহি
২০১৫ সালের ১ জুন ফতুল্লার ডি,আই,টি মাঠে প্রকাশ্যে দিবালোকে ফরহাদ নামক এক যুবক কে কুপিয়ে ও গুলি করে হত্যা করার চেস্টা করে কিলার বাবু সহ অপর সন্ত্রাসীরা। এ সময় স্থানীয় মহলে আতংক ছড়াতে বেশ কয়েক রাউন্ড ফাকাঁ গুলিও ছুড়ে আলোচনা আসে কিলার বাবু।
পুলিশ জানিয়েছে কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাই সহ একাধীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধীক মামলা রয়েছে। সে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোর রাত ৪টার সময় পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি। তবে ঢাকা মেডিকেলে দুজনকে নেয়ার পর বাবু মারাগেছে লিটন চিকিৎসাধীন রয়েছে। কারা তাদের কুপিয়েছে এবিষয়ে জানার চেষ্টা চলছে। বাবুর মরাদেহ ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত করা হবে।