1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, ২০ লাখ টাকার বই জব্দ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিকাশের টাকা তোলা নিয়ে চালকের সঙ্গে সংঘর্ষে হেলপার নিহত বক্তাবলীতে শিশু ধর্ষণ: অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সেই ধর্ষক হিরু বর্জ্যবাহী গাড়িতে চড়ে নগর পরিদর্শনে নাসিক প্রশাসক সহকর্মীদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির পশুর হাটে বাঁশের খুঁটিতে সেচ্ছাসেবীর মরদেহ, পরিবারের দাবি হত্যা নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইয়ের কবলে নারী, সিসিটিভিতে যা দেখা গেল ফতুল্লায় দেয়াল ধ্বসে গুমন্ত শিশু নিহত, মা হাসপাতালে ২৪ ঘন্টায় হারুন খালাসী হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ ইন্টারপোলের সহায়তায় নারায়ণগঞ্জের সেই আলোচিত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, ২০ লাখ টাকার বই জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকা থেকে অবৈধভাবে পরিচালিত একটি বই ছাপাখানার মেশিন ও বিপুল পরিমাণ ছাপানো বই উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণির লেকচার সিরিজ ও পাঞ্জেরী প্রকাশনীর গাইড বই অনুমতি ছাড়া ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ করে আসছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১১টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অবৈধভাবে ছাপা প্রায় চার হাজার কপি বই এবং ছাপার মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অবৈধ ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা করে জব্দকৃত মালামাল আদালতে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট