1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

রমজানকে স্বাগত জানিয়ে মুসল্লিদের মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুমআ ডিআইটি চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল বের হয়।

মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, যুব নেতা হাফেজ রবিউল এবং ছাত্র নেতা খালেদ সাইফুল্লাহ সানভীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “রমজান এলেই বরাবরের মতো দ্রব্যমূল্য কেন আকাশচুম্বী হয়ে যায়, তা বোধগম্য নয়। কয়েকদিন আগেও লেবু ও শশার যে দাম ছিল, এখন তা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আজকের এই মিছিল থেকে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি- দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হয়।”

তিনি আরও বলেন, “নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, বাজার ব্যবস্থার হালচাল নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, দুর্নীতি ও যানজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিন। আপনারা ভালো কাজ করলে আমরা পাশে থাকব ও প্রশংসা করব, তবে দেশ, মানবতা ও ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হলে তার প্রতিবাদ করব। আমরা চাই নতুন বাংলাদেশ হোক সুখী, সমৃদ্ধ ও কল্যাণকর।”

এ সময় তিনি বলেন, “ভোট কম দেখিয়ে আমাদের কর্মীদের মনোবল দুর্বল করা যাবে না। আমরা সুদূরপ্রসারী ও মানুষের কল্যাণে রাজনীতি করি। ইসলামী শরিয়াহ বাস্তবায়নের চেষ্টা ইবাদতের শামিল। তাই আমাদের আন্দোলন দুর্বল হওয়ার নয়। কল্যাণের আন্দোলনের কোনো পরাজয় নেই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট