1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা: রূপগঞ্জে বিজয়ী প্রার্থীকে বরন করে নিলেন পরাজিত প্রার্থী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা: রূপগঞ্জে বিজয়ী প্রার্থীকে বরন করে নিলেন পরাজিত প্রার্থী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়িতে কুশল বিনিময়ে গিয়েছিলেন আসনটিতে জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিপু ভূঁইয়ার মুড়াপাড়ার বাড়িতে যান আনেয়ার মোল্লা। এ সময় একে অপরকে ফুলের মালা পরিয়ে কুশল বিনিময় করেন।

জামায়াত নেতা আনোয়ার মোল্লা রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হওয়াতে দিপু ভূঁইয়াকে অভিনন্দন জানান। নবনির্বাচিত এমপিও স্থানীয় সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ঘনিষ্ঠ অনুসারী সাবেক ছাত্রদল নেতা ইসমাইল মামুন বলেন, “জামায়াতের প্রার্থীর সঙ্গে নিজেই দেখা করার জন্য যোগাযোগ করেন। তখন উনি নিজেই দিপু ভাইয়ের বাসায় আসতেছেন বলে জানান। তখন এ বাড়িতেই দু’জন কুশল বিনিময় করেন।”

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার মোল্লা পান ৯১ হাজার ৬৯০ ভোট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট