1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণ, লম্পট শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাদশার মুক্তির দাবিতে বন্দরে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ছাত্র ফেডারেশনের ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন নারায়ণগঞ্জে ‘গুম থেকে লাশ’— ক্রসফায়ার অতীতের ছায়ায় নতুন আতঙ্ক! আমার এলাকায় চাঁদাবাজদের কোন স্থান নেই-এমপি আল আমিন সাংবাদিক পলাশের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক সিদ্ধিরগঞ্জে বন্ধ কারখানায় নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু নাসিক প্রশাসকের কাছে ১৪ দফা দাবি এনসিপির ফতুল্লায় জুটের গোডাউনে অগ্নিকান্ড, লাখ টাকার ক্ষতি ফতুল্লায় থানার গেইটেই “দালাল শহিদের” ভয়ঙ্কর প্রতারণা র‍্যাব-১১’র অভিযানে সোনারগাঁয়ে বিপুল মাদকসহ আটক ২, রূপগঞ্জে ম্যাগাজিন-গুলি উদ্ধার

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণ, লম্পট শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লিটন (৩৩)নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। লিটন শেরপুর জেলা সদরের মাঝপাড়া গ্রামের মোঃ সুলতান আলীর ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে। শিক্ষার্থীরা জানান গত ২৯ শে জানুয়ারি ওই স্কুলের কৃষি শিক্ষা বিভাগের শিক্ষক মোঃ লিটন সরকার ওই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ঐ এলাকার  মোতাস্বিন এর মালিকানাধীন ভাড়াটিয়া বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণ করে। ওই সময় একজন গোপনে ধর্ষনের ঘটনার ভিডিও ধারণ করে। ভিডিওটি বর্তমানে কয়েকদিন যাবত এলাকায় ছড়িয়ে পরে। অত্র স্কুলের শিক্ষার্থীরা তা জানতে পেরে সোমবার দুপুরে ঐ শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। শিক্ষার্থীরা শিক্ষক লিটনকে স্কুল থেকে বহিষ্কার সহ তার উপযুক্ত বিচারের দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ মিছিল করে। শিক্ষক লিটন অত্র স্কুলে ১১ বছর যাবত শিক্ষকতা করেন।  অনৈতিক কাজের জন্য তাকে একাধিকবার স্কুলের প্রধান শিক্ষিকা রাহিমা আক্তার সতর্ক করে দিয়েছেন। শিক্ষক লিটন জানান কলাগাছিয়া এলাকার আনোয়ার হোসেন আনুর মেয়ের জামাই মাসুদ ভিডিওটি নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ১ হাজার টাকা ব্ল্যাকমেইল করে নিয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা রাহিমা আক্তার জানান আমি স্কুলে এসে দেখি শিক্ষার্থীরা ওই শিক্ষককে মেরে আটকিয়ে রেখেছে ব্যাপারটি আমি এলাকার গণ্যমান্য লোকদেরকে জানিয়েছি। পুলিশ এসে শিক্ষককে থানায় নিয়ে গেছে। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম (গ সার্কেল) জানান, পুলিশ গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ০১৬২৩৪০৬৬৯৩

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট