1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভোট গ্রহণের সময় শেষে কেন্দ্রে প্রবেশ, অবরুদ্ধ শাহ আলম, লাঠিচার্জে আহত ১৫ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ভোট গ্রহণের সময় শেষে কেন্দ্রে প্রবেশ, অবরুদ্ধ শাহ আলম, লাঠিচার্জে আহত ১৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
ভোট গ্রহণের নির্ধারিত সময় পার হওয়ার পর কেন্দ্রে প্রবেশ করায় নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মাদ শাহ আলম কে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটায় ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে ৱ্যাব, পুলিশ ও বিজীবির টহল টিম ঘটনাস্থলে হাজির হয়ে বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে। এ সময় পুরো ইসদাইর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের লাঠি পেটায় বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর। আহতদের মধ্যে ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান রক্তাক্ত জখম হয়েছেন।

প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কেন্দ্রে প্রবেশের খবর পেয়ে সেখানে ছুটে আসেন মনির কাসেমী। এসময় তিনি সেনাবাহিনীর ফতুল্লা ক্যাম্পের ইনচার্জ মেজর আফসান কে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি তল্লাশী করার অনুরোধ করেন। পরে শাহ আলমের গাড়ি তল্লাশী করে অবৈধ কিছু না পাওয়ায় রাত পৌনে ৭টায় তাকে ছেড়ে দেয়া হয়।

এ প্রসঙ্গে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, ভোট শেষ হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী শাহ আলম তার লোকদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছে হাতে ব্যাগ নিয়ে। সময় শেষ হওয়ার পর তিনি কেন্দ্রে কেনো প্রবেশ করবেন? তিনি ভোট গননা প্রভাবিত করতেই কেন্দ্রে প্রবেশ করেছিলেন। আমাদের নেতাকর্মীরা বাইরে থেকে তাকে অবরুদ্ধ করে রেখেছিল। খবর পেয়ে আমি ছুটে আসি। আমি এ ঘটনার সঠিক তদন্ত চাই।

ফতুল্লা সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর আফসান বলেন, ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পর একজন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রে প্রবেশ করেছেন বলে আমরা শুনতে পেয়েছি। এ বিষয়ে অপর এক প্রার্থী অভিযোগ দিয়েছেন। আমরা সেটা তদন্ত করবো এবং প্রমাণিত হলে সেটা রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট