1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ৫৪ শতাংশের বেশি ভোট কাস্ট: ডিসি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ৫৪ শতাংশের বেশি ভোট কাস্ট: ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশেরও বেশি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে প্রেস নারায়ণগঞ্জকে তিনি এ কথা জানান।

জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, “বিকেল ৪টার আপডেট অনুযায়ী ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে। শেষের ৩০ মিনিটে কতগুলো ভোট কাস্ট হয়েছে, তা জানা যায়নি। এখন ভোট গণনা শুরু হয়েছে। পরবর্তী আপডেট ভোট গণনা শেষে জানা যাবে, নারায়ণগঞ্জে ঠিক কত শতাংশ ভোট কাস্ট হয়েছে।”

এবার নির্বাচনে জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৯২ হাজার ৩৭০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৯৮ হাজার ৯২৯ জন এবং নারী ভোটার ১১ লাখ ৬৭ হাজার ২৮৩ জন। এছাড়া হিজড়া ভোটার ছিলেন ২০ জন। তারা জেলার ৬০২টি ভেন্যুতে ৭৯৭টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট