1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে হত্যা, ডকাতিসহ ৩৪ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

সোনারগাঁয়ে হত্যা, ডকাতিসহ ৩৪ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকার কুখ্যাত ডাকাত মো. সাদ্দামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় জেলা গোয়েন্দা শাখার একটি দল সোনারগাঁও থানার কাফুরদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সাদ্দাম (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার হাবিবপুর এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম বলেন, “গ্রেপ্তারকৃত সাদ্দাম একজন কুখ্যাত ডাকাত। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে বসতবাড়ি, মহাসড়ক ও মিল-কারখানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে সোনারগাঁও এলাকায় অপরাধ দমনে একটি বড় সাফল্য অর্জিত হয়েছে।”

তিনি আরও বলেন, “সাদ্দামের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, হত্যা, চুরি, মারামারি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও দ্রুত বিচার আইনে মোট ৩৪টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। তাকে আইনের আওতায় এনে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।”

জেলা গোয়েন্দা শাখা জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট