1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিপু ভূইয়া: রূপগঞ্জ ছেড়ে চলে যান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিপু ভূইয়া: রূপগঞ্জ ছেড়ে চলে যান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “কাঞ্চন পৌরসভার মানুষের মনে আমি আছি। কাঞ্চন পৌরসভার সুখে-দুঃখে আমি থাকবো। কাঞ্চনবাসী কোনো নাগরিক সুবিধা পায় নাই। মসজিদ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল আমি সবকিছু করে ছাড়বো। কাঞ্চন পৌরসভা শুধু কাগজে থাকবে না, কাজে-কর্মেও থাকবে।”

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

তিনি বলেন, “রূপগঞ্জে বিগত ১৭ বছর ধরে সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানি চলেছে। কাঞ্চনে দুধের চেয়েও বেশি মাদক বিক্রি হতো। দেশনায়ক তারেক রহমান নারায়ণগঞ্জের ২০টি মাদকের স্পটের কথা বলে গেছেন। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, যারা মাদকের সঙ্গে জড়িত তারা ১২ তারিখের আগেই রূপগঞ্জ ছেড়ে যান। নাহলে ১২ তারিখের পরে আপনাদের সপরিবারে রূপগঞ্জ ছাড়তে হবে।”

গ্যাস সংকট নিয়ে সরব হয়ে তিনি বলেন, “আমার মা-বোনেরা গ্যাসের জন্য টাকা দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেই টাকা জমা না দিয়ে লাইনগুলো অবৈধ করেছে। অথচ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ফ্যাক্টরিতে ঠিকই গ্যাস আছে। তাদের বাসায় যদি গ্যাস থাকে, তবে সাধারণ মানুষের বাসায়ও গ্যাস থাকতে হবে। আমরা বিএনপি পরিবার সরকারের সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধানের চেষ্টা করব।”

জমি দখল ও অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, “অনেকে বালি ফেলে মানুষের ঘর-বাড়ি ভরাট করে ফেলেছে। আমি সিএস, এসএ ও আরএস পর্চা বের করব। খাল ও রাস্তার জায়গা যারা দখল করেছেন, তারা যত শক্তিশালীই হোন বা যত বড় ইন্ডাস্ট্রিই থাকুক—সেই জায়গা উদ্ধার করে রাস্তাঘাট করা হবে। এছাড়া দখলকৃত খাস জমি উদ্ধার করে শিশুদের জন্য খেলার মাঠ ও পার্ক নির্মাণ করা হবে।”

স্থানীয় বিএনপি নেতারা এ জনসভার আয়োজন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট