1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সমস্যা সমাধানে আমরাই জনগণের দুয়ারে পৌঁছে যাবো-সিরাজী - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

সমস্যা সমাধানে আমরাই জনগণের দুয়ারে পৌঁছে যাবো-সিরাজী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী বলেছেন, “মানুষকে আর দাবি নিয়ে আমাদের কাছে যেতে হবে না, আমরাই জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবো।”

শনিবার (৩১ জানুয়ারি) আলীরটেক ইউনিয়নে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “আমরা গণমানুষের সেবক হতে চাই। মানুষের খেদমতেই আমাদের রাজনীতি। আপনারা ভাববেন না যে আপনাদের আমাদের কাছে যেতে হবে বা বারবার ঘুরতে হবে—এই দায়িত্ব আমরা নিজেরাই নিবো।”

তিনি বলেন, “বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় যাওয়ার পর নিজেদের বড় ভাই ভাবতো। সাধারণ মানুষের সঙ্গে আর মিশতে চাইতো না। ক্ষমতায় আসার আগে অনেক আশ্বাস দিলেও পরে সেসব প্রতিশ্রুতি ভুলে যেত।”

তিনি আরও বলেন, “এই রাজনীতির পরিবর্তন দরকার। তাই আমরা বলছি—দাবি নিয়ে যেতে হবে না, আমরাই আপনাদের কাছে আসবো। জনগণের সমস্যা জনগণের জায়গাতেই সমাধানের চেষ্টা করা হবে।”

গণসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট