1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের আতঙ্ক-মান্নান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার

শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের আতঙ্ক-মান্নান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন শামীম ওসমান। তিনি ছিলেন নারায়ণগঞ্জের আতঙ্ক। সে কারণেই মানুষ তাকে গডফাদার হিসেবে চিহ্নিত করেছে। সাহস থাকলে এখন মাঠে এসে জনগণের মুখোমুখি হন। সাধারণ জনগণই আপনাদের প্রতিহত করবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, “জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের ঠাঁই হবে না। এখানে একটি আধুনিক হাসপাতাল, একটি স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যাতে এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ঢাকায় যেতে না হয়।”

সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান ও ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় আয়োজিত এই পথসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নাসিক নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, আলাল প্রধান, জাকির হোসেন, মাইনুদ্দিন, আল আমিন, শাহীন প্রধান, আমির হোসেন, রাকিব প্রধান, জাকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে আজহারুল ইসলাম মান্নান নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া, জালকুড়ি মধ্যপাড়া, কড়াইতলা, নাইনতারপাড়, তালতলা ও জালকুড়ি দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোট প্রার্থনা করেন।
এ সময় রাস্তার পাশে অবস্থানরত নারী ভোটাররা ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে স্বাগত জানান।

এর আগে জালকুড়িতে সুলতানুল আউলিয়া হযরত মাওলানা হাফেজ শফিউদ্দিন (পাখা) শাহ (র.)-এর মাজার শরীফে আয়োজিত এক নির্বাচনী সভায়ও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট