1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় নিষিদ্ধ ‘ফায়ারডেল’সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় নিষিদ্ধ ‘ফায়ারডেল’সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য ‘ফায়ারডেল’ সিরাপ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মতিন মনির (৪৮) ও মো. শমসের আলী (৩২)।

পুলিশ জানায়, সোমবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া সংলগ্ন ইসদাইর নতুন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি নীল রঙের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ল ১২-০৮৫৫) তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় পিকআপ ভ্যানটি থেকে ৬৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলের বিকল্প মাদক ‘ফায়ারডেল’ সিরাপ উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম ও উপ-পরিদর্শক মিলন ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ ফায়ারডেল সিরাপ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট