1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিপুর পানির ট্যাংকি, নাগবাড়ি মোড়, নাগবাড়ি, তাতীপাড়া, সনখোলা হাসেমবাগ বসবাসকারী, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাস মুক্ত করতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নাগবাড়ী এলাকাবাসী।

রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

সেসময় চায়ের দোকানদার বুলি নামে এক নারী বলেন, আমাকে ১ লাখ টাকা চাঁদা দিতে বলে। যদি না দেই তাহলে এলাকা ছেড়ে চলে যেতে হবে। দোকানে আইয়াই বলে, সিগারেটের প্যাকেট দে। না দিলে নিজেই ক্যাশ থেকে টাকা ছাড়া নিয়ে যায়। ফয়সাল, ফরহাদ, রানার ভয়ে সন্ধ্যা হলে দোকান তালা দিয়ে দিতে হয়। কোনো ব্যবসায়ীরা তাদের ভয় ব্যবসা করতে পারছে না। আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমরা এই সন্ত্রাসীদের ফাঁসি চাই। তা নাহলে আমাদেরকে সন্ত্রাসীরা বাঁচতে দেবে না।

হাবিব নামে এক ব্যক্তি জানান, সন্ত্রাসী ফয়সাল, ফরহাদ ও রানা নারীদের উত্ত্যক্ত করেন। ভ্যানচালক থেকে শুরু করে সবার কাছ থেকে চাঁদা তোলেন। চাঁদা না দিলেই নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। সেই ভয়ে পুরো এলাকাবাসী আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে গ্রেফতারে দাবিতে আমরা এসপি অফিসে এসেছি। এসপির সঙ্গে আমাদের লোকজন কথা বলেছে। এসপি তদন্ত করার দায়িত্ব দিয়েছেন ডিবি পুলিশকে। আমরা ডিসিকে ও এসপিকে লিখিত স্মারক লিপি প্রদান করেছি এ বিষয়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট